আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহুর একটি হাদিসের পর্যালোচক
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عِرْسٍ، نا يَحْيَى بْنُ سُلَيْمَانَ بْنِ نَضْلَةَ الْمَدِينِيُّ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْأَسْلَمِيُّ، ثَنَا اللَّيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بن الْأَسْوَدِ، نا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، فَكُلُّهُمْ كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ لِلسُّجُودِ» .
আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ, আবু বকর, উমার রাদিআল্লাহু আনহুর পিছনে সালাত পড়েছি, তারা প্রত্যেকেই সালাত শুরু করার সময়, রুকুর তাকবীর বলা ও যখন মাথা উঠিয়ে সিজদার তাকবির বলার সময় রফউল ইয়াদাইন করতেন।
[বিঃদ্রঃ সিজদার তাকবির বলা বলতে রুকু হতে মাথা উঠার সময় রফউল ইয়াদাইন করতেন যখন,সেটা সাধারণত সেজদায় যাওয়ার তাকবীর বলার আগেই মূলত ]
[মুজা'মুল আওসাত লিত তাবারানী হা/৬৪৬,৭/২৩৯]
তাহক্বিক্বঃ সানাদ দূর্বল।
ইমাম হাইছামী রহ বলেন, ইব্রাহিম বিন মুহাম্মদ আসালামী দূর্বল রাবী।
[মাজমাউয যাওয়াঈদ ২/১০৫]
কিন্তু আনাস ইবনে মালিক, আবু বকর সিদ্দিক, ও উমার ইবনুল খাত্তাব হতে রফউল ইয়াদাইন করার বিশুদ্ধ সানাদে প্রমাণিত।
আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু রাসুলুল্লাহ ﷺ থেকে রফউল ইয়াদাইন করতে দেখেছেন।
[মুসনাদে আবি ইয়ালা ৬/৪২৪-৪২৫ হা/ ১০৩৮,সানাদ সহীহ, সহীহ ইবনু খুযাইমাহ, তারিখ ই বাগদাদ ২/৩৮৬, ৪/১৭৪]
আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু নিজেও রফউল ইয়াদাইন করেছেন।
[জুয'উ রফইল ইয়াদাইন হা/২০,সানাদ সহীহ, মুসান্নাফ ইবনে আবি শাইবাহ হা/২৪৩৩,১/২৩৫,সানাদ সহীহ]
আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহু থেকে রফউল ইয়াদাইন প্রমাণিত।
[সুনানুল ক্বুবরা লিল বাইহাকী হা/২৫১৯ ২/১৭৭, সানাদ সহীহ, আল আওসাত লিল ইবনুল মুনযির ৩/১৪৭, সানাদ সহীহ ]
উমার ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু থেকে রফউল ইয়াদাইন প্রমাণিত।
[সুনানুল ক্বুবরা লিল বাইহাকী হা ২৫২১ ২/১৭৮, সানাদ সহীহ, আল খিলাফিয়াত হা/ ১৬৬৮, ২/৩৪৫, সানাদ হাসান]
তাছাড়া আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু রাসুলুল্লাহ ﷺ যেদিন মৃত্যু বরণ করেছেন (সে দিন রাসুলুল্লাহ ﷺ অসুস্থ হয়েছিলেন) সেই আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহুর পিছনে সাহাবায়ে কেরাম ও তিনি সালাত আদায় করেছিলেন।
[সহীহ বুখারী হা/৬৮০, সহীহ মুসলিম হা/৪১৯]
আবার আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু রাসুলুল্লাহ ﷺ, আবু বকর সিদ্দিক, উমার ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছিলেন।
তিনি বলেন,
আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবূ বাকর (রাযি.) এবং ‘উমার (রাযি.) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ দিয়ে সালাত শুরু করতেন।
[মুসলিম ৪/১৩, হাঃ ৩৯৯,সহীহ বুখারী হা/৭৪৩]
উক্ত হাদিস থেকে জানা যায় তিনি তাদের পিছনেই সালাত আদায় করেছিলেন, না হলে তিনি কিভাবে বুঝলেন যে তারা আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন দিয়ে শুরু করতেন!
আর আবু বকর সিদ্দিক উমার ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু থেকে রফউল ইয়াদাইন প্রমাণিত।
সহীহ বর্ণনার সমর্থিত যঈফ বর্ণনা দলিল হিসেবে নয় বরং সাক্ষ্য হিসেবে উপস্থাপনযোগ্য। কেননা অন্য বিশুদ্ধ সানাদে রাসুলুল্লাহ ﷺ থেকে আবু বকর সিদ্দিক, উমার,আনাস ইবনে মালিক রুকুর আগে পরে রফউল ইয়াদাইন প্রমাণিত। স্বয়ং রাবী(আনাস ইবনে মালিক) রফউল ইয়াদাইন করতেন ও যারা পিছনে সালাত আদায় করেছিলেন ( আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহু) রফউল ইয়াদাইন করতেন। কাজেই আলোচ্য হাদিস টি সাক্ষী স্বরুপ।
Comments
Post a Comment